Thursday, April 2, 2026
Burirchar Syedia High SchoolBurirchar Syedia High School
আপডেট
  • কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা

মোঃ নজরুল ইসলাম খান ( সভাপতি )

সভাপতির বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম

“মানুষ হওয়া মানুষের জন্য কঠিন কাজ”। আর একজন শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। যারা এই মহান দায়িত্বটি পালন করছেন তাদের প্রতি রইল অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। তার সাথে সাথে গভীর শ্রদ্ধা, আন্তরিকতা ও ভালবসায় স্মরণ করছি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাছউদল হক খানকে। আমরা মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করছি।

আমরা নিরলস চেষ্টা করছি এ দেশের গরীব দুঃখী মেহনতী মানুষ গুলোর শিক্ষার অধিকার নিশ্চিত করতে। অত্র বিদ্যালয়ের সাফল্যকে ধরে রাখতে আমরা নতুনত্বকে সংযোজন করেছি। বর্তমানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে কলমে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এই সকল শিক্ষার্থীকে গড়ে তোলার জন্য আমরা নিয়োগ করেছি একদল তরুন মেধাবী শিক্ষককে। যাদের আপ্রাণ প্রচেষ্টায় অত্র বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান অক্ষুন্ন রয়েছে। আমি অত্র বিদ্যালয়ের সভাপতি হিসেবে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমি আশা করি আপনার সহযোগিতায় আমি অত্র বিদ্যালয়কে আর ও দ্রুত এগিয়ে নিতে পারব। সকলেই আমার জন্য দোয়া করবেন।

মোঃ নজরুল ইসলাম খান
সভাপতি
বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়
হাতিয়া, নোয়াখালী।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট